বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাংবাদিকদের প্রতি সাধারণ পাঠকদের হারানো আস্থা ফিরিয়ে আনতে নৈতিকভাবে সকলকে আদর্শিক হতে হবে। দল-মত নির্বিশেষে নিজের ভালো-লাগা না-লাগা সবকিছুর ঊর্ধ্বে উঠে সঠিক সংবাদ পরিবেশন করলে তা মোটেও অসম্ভব নয়।
এছাড়া দেশ-জাতি ও এলাকার স্বার্থে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাইকে কাজ করতে হবে। এজন্য দেশে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট ইকোনমি গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য (তাড়াইল) আলহাজ্ব একেএস জামান সম্রাট।  
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টায় তাড়াইল সদর বাজার এশিয়া ব্যাংকের উপর তলায় তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন এর সঞ্চালনায় পালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হবে।
সাংবাদিকতা আহামরি কিছু নয়। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্রকাশের পাশাপাশি দেশের গরীব অসহায়-অবহেলিত সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর তুলে আনতে হবে নিঃস্বার্থভাবে। একই সঙ্গে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নীতির প্রশ্নে কারো তাবেদারি করা যাবেনা। যত বাঁধাই আসুক ন্যায়ের সিদ্ধান্তে অটুট থাকলে এই পেশায় কেউ কাউকে দাবিয়ে রাখতে পেরেছে, পৃথিবীর কোথাও এমন নজীর নেই।
অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, আনন্দ টিভি কিশোরগঞ্জ হাওড়াঞ্চল প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন সোহাগ, সহসাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com