সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে বিদেশি মদ সহ ৩ কারবারি আটক

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
তাড়াইলে বিদেশি মদ সহ ৩ কারবারি আটক

কিশোরগঞ্জের তাড়াইলে ৯টি বিদেশি মদের বোতল সহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। ধৃত তিন মাদক কারবারি হলো, তাড়াইল সদর বাজারের এলএসডি রোডের ওমর সিদ্দিকের ছেলে হৃদয় মিয়া (২২), হাদিস মিয়ার ছেলে পিয়েল হাসান রকি (১৯) এবং বরুহা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে এরশাদ মিয়া (৩৭)। 
তাড়াইল থানার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮জুলাই) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার দামিহা ইউনিয়নের বটতলা মোড়ে মাদক বিক্রির সময় ৩বোতল বিদেশি মদ সহ হৃদয় ও পিয়েল’কে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে একই দিন বেলা সাড়ে ৪টার দিকে তাড়াইল সদর বাজারের পুরাতন ডাকবাংলো রোডের ট্রলারঘাট এলাকা থেকে ৬টি বিদেশি মদের বোতল সহ এরশাদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রতিটি বোতলের গায়ে খোদাই করে লিখা ভারতের তৈরি হুইস্কি। যার আনুমানিক মূল্য ৩১হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন তাড়াইল থানার এসআই গোলাম কবীর বিশ্বাস। সাথে ছিলেন এসআই কাজী রবিউল হক সোহেল, এএসআই অরুন কৃষ্ণ দাস, এএসআই আলী হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্য।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক কারবারি গোপনে বিদেশি মদের ব্যাবসা করে আসছিল। গোপন সূত্রে ৩জনকে মদসহ আটক করা হয়েছে। আটককৃত ৩ জনকেই বুধবার (১৯জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com