সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইল বাজারের পাবলিক টয়লেটে তালা; ভোগান্তিতে জনগণ 

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
তাড়াইল বাজারের পাবলিক টয়লেটে তালা; ভোগান্তিতে জনগণ 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে প্রবেশ করেন আবদুল হালিম নামের এক ব্যাক্তি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে এসে টয়লেট খুঁজতে থাকেন তিনি। এ সময় ঘটনা বুঝতে পেরে উত্তর পাশের চায়ের দোকানদার হাবিবুর রহমান দেখিয়ে দেন পাবলিক টয়লেটের পথ।

কিন্তু সাধারণ জনগণের জন্য নির্মিত পাবলিক টয়লেটটি বন্ধ থাকায় বিপাকে পড়েন আবদুল হালিম। 
সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদের উত্তর দিকে রয়েছে দুটি পাবলিক টয়লেট। একটি মহিলাদের জন্য আরেকটি পুরুষদের জন্য। ভুক্তভোগী জনগণ বলেন, পাবলিক টয়লেট দুটি নির্মাণের পর থেকেই তালা ঝুলানো। কি কারণে তালা ঝুলিয়ে রাখা হয়েছে আমরা তা কিছুই জানিনা। আমরা প্রশাসনের প্রতি পাবলিক টয়লেট দুটি পাবলিকদের জন্য উম্মুক্ত করে দেয়ার দাবি জানাচ্ছি।
উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন বলেন, মসজিদের পাশেই রয়েছে দুটি পাবলিক টয়লেট। কিন্তু এই পাবলিক টয়লেট দুটিতে দিনের পর দিন ঝুলছে তালা। এতে পাবলিকের ভোগান্তির শেষ নেই। তিনি আরো বলেন, মসজিদে মাত্র একটি টয়লেট রয়েছে। পাবলিক টয়লেট খুলে দেয়া হলে মুসুল্লিদের জন্যও সুবিধা হতো।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, এই টয়লেট দুটি পাবলিকের জন্য উম্মুক্ত। কেন বন্ধ রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ কে খোঁজ নিয়ে রিপোর্ট দিতে বলব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com