শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রাকের ধাক্কায় মুরাদ হোসেন (৩৭) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রবি মিয়া (৫০) ও শ্রাবণ (২০) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০২ আগস্ট) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার দারিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি।

বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মুরাদ হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত রবি মিয়া ও শ্রাবণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com