রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলার আবেদন হিরো আলমের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলার আবেদন হিরো আলমের

‘মানহানি’র অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে এ আবেদন করেন। এর আগে বেলা ১২টার পর আদালতে উপস্থিত হন হিরো আলম। এরপর তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর এ আবেদন করেন। মামলার আবেদনে চার জনকে সাক্ষী করা হয়েছে।

গতকাল রবিবার অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় আদালতে মামলা করার। পরে সেখান থেকে সরাসরি আদালতে গেলেও মামলা না করেই ফিরে যান তিনি। এর একদিন পরে এসে আবার মামলার আবেদন জানালেন হিরো আলম।

এর আগে ডিবি কার্যালয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন।’

উল্লেখ্য,গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন রুহুল কবির রিজভী। এই মন্তব্যের বিষয়ে ডিবি প্রধানের সঙ্গে দেখা করেন হিরো আলম।

রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া কিন্তু এইট পাস। তিনি এইট পাস, আমি সেভেন পাস, এক ক্লাস নিচে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com