সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে স্বপ্নের নীড়ের চাবি পেলেন ৪৬টি গৃহহীন পরিবার 

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
তাড়াইলে স্বপ্নের নীড়ের চাবি পেলেন ৪৬টি গৃহহীন পরিবার 

কিশোরগঞ্জের তাড়াইলে ভূমিহীন ও গৃহহীন ৪৬টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর পেয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সরকারি খাস জমিতে তাদের জন্য সরকারিভাবে আরও ৪৬টি ঘর নির্মাণ করে দেয়া হয়।

বুধবার (৯ আগষ্ট) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে গৃহহীন পরিবারের হাতে এ দলিল ও ঘরের চাবি তুলে দেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোতালিব, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান, ২শতাংশ ভূমিসহ ইতিমধ্যে নির্মানাধীন ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে নির্মিত ঘরের চাবি, জমির কবুলিয়ত-দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। জমিসহ পাকাঘর পেয়েছেন তালজাঙ্গা ইউনিয়নের ১৫টি পরিবার, দামিহা ইউনিয়নের ১৪টি পরিবার, তাড়াইল-সাচাইল ইউনিয়নের ১৪টি পরিবার, রাউতি ইউনিয়নে ২টি এবং জাওয়ার ইউনিয়নে ১টি পরিবার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com