সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও  জাতীয় শোক দিবস উদযাপন 

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
তাড়াইলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও  জাতীয় শোক দিবস উদযাপন 

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও লুবনা শারমিন এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার লুবনা শারমিন। তাছাড়া দুপুর ২ টায় বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী’র নেতৃত্বে  তাড়াইল সদর বাজারে শোক র‍্যালি বের করা হয়। শোক র‍্যালি শেষে উপজেলা আ’লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com