সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইল থেকে উধাও পপি এনজিও’র তত্বাবধানে পরিচালিত মৌলিক সাক্ষরতা প্রকল্প

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে
তাড়াইলে মৌলিক সাক্ষরতা প্রকল্পে শিক্ষকদের টাকা না দিয়েও উধাও
“সাক্ষরতা অর্জন করি-দক্ষ হয়ে জীবন গড়ি” এই শ্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে ৩২০টি উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪০ জন শিক্ষক ও ১৬ জন সুপারভাইজারের ৬ মাসের সম্মানী  থেকে এক মাসের সম্মানী দিয়ে বাকি পাঁচ মাসের সম্মানী না দিয়ে উধাও হয়ে যায় পপি এনজিও’র তত্বাবধানে পরিচালিত মৌলিক সাক্ষরতা প্রকল্প।
জানা যায়, ৬ মাস মেয়াদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪জেলা) বাস্তবায়নের কাজ হাতে নেয় পপি এনজিও। এরই ধারাবাহিকতায় তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে ৩২০টি উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪০ জন শিক্ষক ও ১৬ জন সুপারভাইজার নিয়োগের মধ্য দিয়ে ২০২১ সালের ডিসেম্বরের ৮ তারিখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষা কার্যক্রম শুরু করে পপি এনজিও। ২০২২ সালের জুলাই এর ৮ তারিখে মানসম্মত শিক্ষা প্রদানের মধ্য দিয়ে প্রকল্পের কাজ শেষ হয়। 
একজন শিক্ষকের মাসিক সম্মানী ছিল ২ হাজার ৪শ’ টাকা। সুপার ভাইজারের মাসিক সম্মানী ছিল ২ হাজার ৫শ’ টাকা। শিক্ষক ও সুপারভাইজারদের ৬ মাসের সম্মানী  থেকে এক মাসের সম্মানী দিয়ে বাকি পাঁচ মাসের সম্মানী না দিয়ে উধাও হয়ে যায় সাইনবোর্ডধারী পপি এনজিও’র দায়িত্বরত মৌলিক সাক্ষরতা প্রকল্প।
এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তা পপি এনজিও কিশোরগঞ্জ জেলা শাখার পরিচালক আবদুল মালেক ও প্রোগ্রাম অফিসার মিলি আকতারের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে লিখিত কোনো কাগজ হাতে পেলে খতিয়ে দেখার চেষ্টা করব।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, পপি এনজিও’র অধীনে মৌলিক সাক্ষরতা প্রকল্প তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে কাজ শুরু করার সময় প্রজেক্ট অফিসার মো. আসাদুজ্জামান আমার সাথে সাক্ষাৎ করেছিল। পরবর্তী সময়ে সে আর দেখা করেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com