সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

২১ আগষ্ট নিহত শহীদদের স্মরণে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
২১ আগষ্ট নিহত শহীদদের স্মরণে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াত শাসনামলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কিশোরগঞ্জের তাড়াইলে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বর্বরোচিত এ গ্রেনেড হামলা দিবস পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের একমাত্র ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার  আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্থ করতে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে ঘাতকরা। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের জন্য জননেত্রী হামলা থেকে বেঁচে যান। কিন্তু এ হামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ দলের ২৪জন নিহত ও অনেক নেতা-কর্মী পঙ্গুত্ববরণ করেন।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী। উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে ২০০৪ সালের ২১ আগষ্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সভা শেষে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com