সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
তাড়াইলে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ চার কেজি গাঁজা সহ আম্বিয়া আকতার (৪৩) নামে এক নারীকে আটক করেছে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। আটক আম্বিয়া আকতার উপজেলার দামিহা পশ্চিম পাড়া গ্রামের আঞ্জু মিয়ার স্ত্রী। ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

মামলার বাদী তাড়াইল থানা সাব-ইন্সপেক্টর আশরাফ উজ্জামান বলেন, তাড়াইল থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল/মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দামিহা বাজারে ডিউটি করার সময় বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দামিহা পশ্চিম পাড়া আঞ্জু মিয়ার বসত ঘরের সামনের উঠানে কতিপর লোকজন মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মনসুর আলী আরিফ কে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করি। তিনি আমাকে সংবাদের সত্যাতা যাচাই-বাছাই করে অভিযান চালানোর আদেশ করেন। আমি সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন লোক দৌঁড়াইয়া পালাইয়া যায় এবং আম্বিয়া আকতারকে আটক করি। তারপর উপস্থিত লোকজনের সামনে চারটি প্যাকেট থেকে চার কেজি গাঁজা সে নিজ হাতে বের করে। সাব-ইন্সপেক্টর আশরাফ উজ্জামান বাদী হয়ে মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আম্বিয়া আকতারের বিরুদ্ধে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। যার জিডি নং ১১৩৪।
.
তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মনসুর আলী আরিফ বলেন, স্বামী-স্ত্রী যোগসাজশে দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে ও দখলে রাখিয়া ব্যবসা করে আসছে বলে স্বীকারোক্তি দিয়েছে। এলাকার লোকজন পলাতক আঞ্জু মিয়াকে মাদক সম্রাট হিসেবে জানে। প্রাথমিক তদন্তে আসামি আম্বিয়া আকতার মামলার ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com