বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন  

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন  
ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল প্রতিনিধি সম্মেলন কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা কার্যালয় ট্রলারঘাট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা এনামুল হক (বড় হুজুর) এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মাদ রুকন উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুস্তফা কামাল, অর্থ সম্পাদক জনাব মুহাম্মাদ আলী আকবর (মাষ্টার)।
প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার বলেন, দলীয় সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, যার প্রমাণ বাংলাদেশের জনগণ বিগত নির্বাচন গুলোতে দেখেছে। তাই বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধিনেই আগামী সংসদ নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, লোটেরা, দূর্নীতিবাজ, আর সন্ত্রাসীদের উপদ্রব কমাতে হলে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে শান্তির প্রতীক হাতপাখাকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।
.
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবদুর রউফ, বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক আকুবপুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি সাইদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন সভাপতি মাওলানা ক্বারী মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা দফতর সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া, ইসলামি ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সভাপতি আরিয়ান আহমেদ রাহাত প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com