সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
তাড়াইলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
‘স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ শুরু হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায়” উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়। 
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার সাহা’র স্বাগত বক্তব্যর মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শফিউল্লাহ খন্দকার,  উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপ প্রশাসনিক কর্মকর্তা (উপজেলা ইউএনও অফিস) মুহাম্মাদ মাহবুব আলম, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া।
উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ মেলার চত্বরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার বিভিন্ন নার্সারির ৭ টি ষ্টল স্থান পেয়েছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com