রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড় আজলদী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বদরুজ্জামান গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

চন্ডিপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক মিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও আনোয়ার হোসেন আনার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. নাজমুল আলম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওমীলীগের সভাপতি শহীদুল ইসলাম, এগারসিন্দুর ইউনিয়ণ আওয়ামীলীগে সভাপতি বদরুল আমীন সরকার ফরহাদ, সুখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক তোতা, চরফরাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ, চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রঙ্গু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

কর্মী সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, ডিজিটাল বাংলার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। তিনি সফলও হবেন। কারণ তিনি হচ্ছেন উন্নয়নের জাদুকর ও মানবতার মা। তাঁর হাত ধরেই এদেশ স্বল্পন্নোত দেশে থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তিত হয়েছে। আগামী দিনের সকল চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

এ সময় কর্মী সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com