রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন চাইলেন ডা. দীন মো. নূরুল হক

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন চাইলেন ডা. দীন মো. নূরুল হক

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন চাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। এ উপলক্ষ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেন্দী বাজার খেলার মাঠে এক মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক আধুনিক ও মানবিক বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার গর্বিত কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসাবে অবদান রাখাই আমার জীবনের শ্রেষ্ঠতম কাজ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনী এলাকার সকল পোষ্ট অফিসকে আমি ই-সেন্টারে রুপান্তর করবো। ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের মাধ্যমে উন্নত ইন্টারনেট সেবা গ্রামীন জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।

এছাড়া তিনি নির্বাচনী এলাকার জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারী উন্নয়ন, কৃষি উন্নয়ন, যুব উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ, ধর্মীয় প্রতিষ্ঠান/শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন, এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কাজ করবেন বলে জানান।

বীরমুক্তিযোদ্ধা মো. আবু তালেবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মুহিবুল্লাহ পিয়াসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দীন মোহাম্মদ গ্রুপের এমডি ও জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসিফ মো. নূর, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনামুল হক তরুন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোমতাজ উদ্দিন, কিশোরগঞ্জ দীন আই চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল হক টিটু প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com