বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন তাড়াইলের ইউপি চেয়ারম্যান

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে
হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন তাড়াইলের ইউপি চেয়ারম্যান

সমাজ সেবায় ভালো কাজের পুরস্কার ও সফল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে ‘হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক’কে।

একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সন্মাননা দেয়া হয়। 
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং স্বাগত বক্তব্য রাখেন সারল্যের কবি শাহ আলম চুন্নু।
বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক উপজেলার ধলা ইউনিয় পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ব্যতিক্রমী একের পর এক জনকল্যানমুখী কাজ করে প্রশংসায় ভাসছেন। তারই স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহারের বড় ছেলে আফরোজ আলম ঝিনুক বিগত ২০২২ সালের ৫ জানুয়ারি প্রথম বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করে ৩নং ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ও পরে তিনি এলাকার মানুষের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন।
.
হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড ২০২৩ পাওয়ায় ইউপি চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক বলেন, এ সম্মান পুরো ইউনিয়নবাসীর সম্মান। সকলের সহযোগিতায় ইউনিয়নবাসীর সেবা করতে চাই। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com