মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে ১২ লাখ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল ধ্বংস

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে
তাড়াইলে ১২ লাখ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল ধ্বংস

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট আল মামুন এর নেতৃত্বে সূতী নদী ও বিভিন্ন বিলে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করে প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল  ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সূতী নদী সহ মেছগাঁও, বাশাটী, মোড়ারকান্দির আশপাশের বিল থেকে ২৭ হাজার মিটারের ২৭০ টি রিং জাল, যার মূল্য ৮লাখ টাকা এবং ২০ হাজার মিটারের ১০০ টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য ৪ লাখ টাকা। পরে উপজেলা তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ভেরনতলা গ্রামের সূতী নদীর পাশেই জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অবৈধ রিং ও কারেন্ট জাল দিয়ে কিছু অর্থলোভী মানুষ বিভিন্ন প্রকারের মাছ ধরার কারণে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সূতী নদী ও বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করেন। এ সময় সাথে ছিলেন, তাড়াইল থানা এএসআই ইবরাহীম সহ থানা ফোর্স ও মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।
.
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, সূূূতী নদী ও কয়েকটি বিলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com