শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

মৃত্যুর আগে দেশ সেরা প্রধান শিক্ষক খোলা চিঠিতে যা লিখেছিলেন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
মৃত্যুর আগে দেশ সেরা প্রধান শিক্ষক খোলা চিঠিতে যা লিখেছিলেন

কিশোরগঞ্জ শহরের সরযুবালা (এসভি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর আজ রবিবার (০১ অক্টোবর) দুপুরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্বামী ও দুই মেয়েসহ বহু স্বজন রেখে গেছেন।

এদিকে প্রধান শিক্ষক শাহনাজ কবীবের একটি খোলা চিঠি ফেইসবুকে ভাইরাল হয়েছে। পোস্টটি (খোলা চিঠি) নিতে তুলে ধরা হল: 

প্রিয় মেয়েরা আমার,
“তোমরা নিশ্চয় ভালো আছো। দীর্ঘ বন্ধের পর স্কুল খুলেছে , পরীক্ষার খাতা দেখানো হয়েছে, ফলাফলও দিয়ে দেওয়া হবে। আমি প্রতিদিনই তোমাদের খোঁজ খবর নেই। কবে কি টিফিন দেওয়া হচ্ছে তাও জানি। শুধু আমাকে তোমরা দেখতে পারছো না। কারণ আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, এখন ভারতের মোম্বাই আছি। চিকিৎসা চলছে। ডাক্তার আরও কিছুদিন থাকতে বলেছেন।
আমি এখন চিকিৎসা ছুটিতে আছি। ভারতে আসার আগে ৭ম শ্রেণির কয়েক জন ছাত্রীর সাথে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। একটা মেয়ে এসে বলল, মেডাম কাঁদবেন না। বলে সেও কাঁদতে শুরু করে দিল।আর একটা মেয়ে বলল, মেডাম আপনাকে ছাড়া স্কুল ভালো লাগে না। এটাই আমার বেঁচে থাকার অনুপ্রেরনা। কথাগুলো আমাকে শক্তি দেয়।
তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরী করো যেন বড় হয়ে ক্যান্সারের চিকিৎসা করতে পারো (আমার মতো অসংখ্য ক্যান্সার রোগীকে যেন আর ভারতে আসতে না হয় )। ক্যান্সারের নতুন নতুন ঔষধ তৈরী করতে পারো, সেগুলো যেন মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে থাকে। যদি তোমাদের সবার দোয়ায় মহান আল্লাহ দয়া করেন তাহলে সুস্থ্য হয়ে আবার তোমাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ।”

২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শাহনাজ কবীরকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দেশসেরা প্রধান শিক্ষক নির্বাচিত করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

শাহনাজ কবীর ২০০৬ সালের ৬ মার্চ কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে ২০১০ সালে তিনি প্রধান শিক্ষক হন। প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর ২০১২ ও ২০১৩ সালে টানা দুবার এসএসসি পরীক্ষায় ফলাফলে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com