বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে অস্বাভাবিক পোস্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে
ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে অস্বাভাবিক পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে পোস্ট করেছে ফেসবুক। যদিও দ্রুতই সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়, কিন্তু ততক্ষণে তা ছড়িয়ে পড়ে। সেই পোস্টে লেখা ছিল- RELEASE Imran Khan!

মিনিট খানেক পর আরেকটি পোস্টে বলা হয়, আমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সম্পর্কে জানাতে এই সুযোগটি নিতে দিন যে, তারা ক্রিকেট বিশ্বকাপ দেখতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা না দিয়ে ইভেন্টটির আয়োজনে সম্পূর্ণভাবে তালগোল পাকিয়ে ফেলেছে।

রাত সাড়ে ১১টার মধ্যে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো মুছে দেওয়া হয়। তবে তার আগে প্রচুর মানুষের নজরে আসে এসব পোস্ট।

ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে কেন এই ধরনের অস্বাভাবিক পোস্ট এলো, তা নিয়ে বেশ কয়েকটি অনুমান সামনে এসেছে। তার একটি হলো—ফেসবুক হয়তো সাইবার আক্রমণের শিকার হয়েছে। যারা সাইবার আক্রমণ করেছে, তারাই প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণ নিয়ে এই পোস্টটি দিয়েছে। কিংবা এমনও হতে পারে ফেসবুকের অফিশিয়াল পোস্টের অ্যাক্সেস আছে, এমন কোনো কর্মীই তার ব্যক্তিগত মত হিসেবে অথবা অনিচ্ছাকৃত ভুল বশত এই পোস্টটি করেছে।

আবার কেউ কেউ এমনও মনে করছেন যে, ফেসবুককে যেহেতু পরিচালনার জন্য অত্যাধুনিক অ্যালগরিদম ও প্রচুর পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে হয়, পরিচালনগত ভুল থেকেই এই পোস্টটি হয়ে থাকতে পারে। যদিও এমনটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

বিষয়টি নিয়ে ফেসবুক এখনো কোনো বিবৃতি দেয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com