শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

চির নিদ্রায় শায়িত কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও শিক্ষক আবু খালেদ পাঠান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে
চির নিদ্রায় শায়িত কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও শিক্ষক আবু খালেদ পাঠান

কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক আবু খালেদ পাঠান (৮৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকার আনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ নানা শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। 

কিশোরগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিসেবে মরহুমের মরদেহ আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়। এরপর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে যোহর নামাজের পর জানাজা শেষে জেলা শহরের সতাল এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চির নিদ্রায় শায়িত কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও শিক্ষক আবু খালেদ পাঠান

ছবি: সংগৃহিত

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সহ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন সংগঠন মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। এইসময় স্ত্রী, পুত্র, কণ্যা এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র সহ শহরের সব শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com