রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি বর্বোরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলার ইমাম-উলামা পরিষদ।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হোসাইনীর সভাপতিত্বে ও তারাকান্দি জামিয়া হোসাইনীয়া দারুল উলুম কওমী ইউনিভার্সিটির শিক্ষক হাফেজ মাওলানা আবদুল কাইয়ূমের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জুবায়ের আহমেদ, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ হোসেন, বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী, এগারসিন্দুর ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হাদিউল ইসলাম প্রমুখ।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ অগ্রাসন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমরা মসজিদুল আল আকসার পবিত্রতা রক্ষায় রক্ত দিতে প্রস্তুত আছি। আজ থেকে আমরা ইসরাইলি সকল পন্য বর্জন করলাম।

সমাবেশে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, ইমাম উলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসলমানগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com