বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

গোপনে নারীর গোসলের ভিডিও করতে গিয়ে কৃষি কর্মকর্তা আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে
গোপনে নারীর গোসলের ভিডিও করতে গিয়ে কৃষি কর্মকর্তা আটক

রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে এক নারীর গোসলের ভিডিও করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। রোববার বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তার বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।

ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

ওই নারীর স্বামী বলেন, বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই। তার মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই। জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "গোপনে নারীর গোসলের ভিডিও করতে গিয়ে কৃষি কর্মকর্তা আটক"

  1. Great wordpress blog here.. It’s hard to find quality writing like yours these days. I really appreciate people like you! take care

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com