বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তাড়াইলে জাতীয় ছাত্র সমাজের কর্মী সভা অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় ছাত্র সমাজের কর্মী সভা অনুষ্ঠিত 

জাতীয় ছাত্র সমাজের কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা শান্তি-উন্নয়ন প্রগতি’ উক্ত শ্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার আয়োজনে জাতীয় ছাত্র সমাজের কর্মী সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন শাখা জাতীয় ছাত্র সমাজ এর সাধারণ সম্পাদক ওমর খান সানি’র সার্বিক ব্যবস্থাপনায় এবং জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু শিকদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি  কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) রুহুল আমিন ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া প্রমূখ। 
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, তোমরা শিক্ষকের কথা মেনে চলবে, বাবা-মার কথা মেনে চলবে, তোমাদের নিয়ে তাদের যে স্বপ্ন সেটা পূরণ করবে। বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং সর্বোপরি তোমাদের নিজেদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবে। তিনি আরো বলেন,  জীবনে সব সময়ই বড় স্বপ্ন দেখবে এবং সেটা অর্জনের জন্য পরিশ্রম করবে। দেখবে তোমরা অনেক দূর এগিয়ে গেছো। বিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত সকলের প্রতি আমি আবারো আমার শ্রদ্ধেয় ভালোবাসা জানাচ্ছি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com