বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

তাড়াইলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে
তাড়াইলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলেও শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

এ বছর রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালন করা হয়। শিশু-কিশোরদের কাছে রাসেলের জীবন সম্পর্কে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুুুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা এলজিইডি কর্মকর্তা শফিউল্লাহ খন্দকার, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ সামছুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ হারান শিশু শেখ রাসেল। ওই সময় রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ অংশ গ্রহণের করেন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন উপস্থিত লোকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে ফলজ বৃক্ষ রোপন করেন এবং তাতে পানি ঢালেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com