প্রথম দিনেই উপজেলার সার্বজনীন ১৫৮টি মন্ডপের মধ্যে প্রায় ৪০ টি মন্ডপে এই উপহার তুলে দিয়েছেন তিনি। পর্যায়ক্রমে সবা মন্ডপেই এই উপহার পৌছে যাবে।
প্রেমসাগর হাজরা বলেন, শ্রীমঙ্গলবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এখানে বার বার আমি নির্বাচনে জয় লাভ করেছি। ভোট যেমন পেয়েছি। মানুষের ভালোবাসাও পেয়েছি। শারদীয় দুর্গা পূজায় উপজেলার প্রতিটি সার্বজনীন পূজায় আমি দুই বস্তা করে ডাল উপহার পাঠিয়েছি। পূজায় প্রসাদ তৈরীতে এই ডাল কাজে লাগবে। আমি নিজেই প্রতিটি মন্ডপে যাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সবার জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক। দেবী দুর্গার আশির্বাদে মঙ্গলময় হোক সকলের জীবন।