সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনে দখলদার ইহুদিবাদী ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিভিন্ন মসজিদ-মাদরাসা হতে আগত ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা ফিলিস্তিনে দখলদার ইহুদিবাদী ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান নিয়ে হাজার হাজার তৌহিদী জনতা তাড়াইল-সাচাইল কাছেমুল উলুম মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। বিক্ষোভ মিছিলে অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা। 
উক্ত বিক্ষোভ সমাবেশে তাড়াইল-সাচাইল কাছেমুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে বেলা ১১ টা ৩০ মিনিটে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), তাড়াইল-সাচাইল কাছেমুল উলুম মাদরাসা শায়খুল হাদীস ও সাবেক শিক্ষাসচিব মাওলানা সাদেকুর রহমান, জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফখর উদ্দীন, দামিহা আতহারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমাদ, উপজেলা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে। যেসব দেশ দখলদার ইসরায়েলিদের সহযোগিতা করছে, তাদের সরে আসার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে, তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাসহ নারী-শিশু ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহবান জানান তারা। যদি হামলা বন্ধ না করা হয় তাহলে এর কড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারি করে এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। 
এছাড়া বক্তারা বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলেন, ইসরাইলি গণহত্যা বন্ধ করা এবং ফিলিস্তিনিদের ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব রাখার দবি জানান। এর পাশাপাশি ইসরাইলের সকল পন্য বর্জন করা সহ জাতীয় সংসদে শোক প্রস্তাব এবং বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com