রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চারজন নিহত এবং তিনজন জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টারের বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর থেকে যাত্রীবাহী একটি অটো রিক্সাকে বিপরীত দিক থেকে আসা বালু বহনকারী একটি ড্রাম ট্রাক চাপাদিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
.
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর তিন জনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মোঃ মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মোঃ আলম মিয়া (৫০)। নিহত অন্য দুই জন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
.
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালকে আটক করেছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com