বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত, গ্রেফতার ১

মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত, গ্রেফতার ১
সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা আরিফুল ইসলাম শিপন (৪৫) আহত হয়েছে। তিনি জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পলাশ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর’) বিকেলে শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে যুবলীগ নেতা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় রাস্তার পাশে মটরসাইকেল রেখে যুবলীগ নেতা আরিফুল ইসলাম শিপন দায়িয়ে ছিলেন। এসময় সময় পৌরসভার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার বারিক ও রুবেলসহ ৩ জন আরেকটি মটরসাইকেলে যাবার সময় শিপনের মটরসাইলটি থাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এ নিয়ে শিপনের সাথে তর্কে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে তারা শিপনকে মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়ার হলে সেখানেই তারা শিপনের উপরে চড়াও হয়। দু’দফা হামলায় সিরাজগঞ্জ সরকারী কলেজ সংসদের সাবেক এজিএস শিপনের বাম পা ও হাতে ছুরিকাঘাত করা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
.
রবিবার (২২ অক্টোবর) দুপুরে আহত আরিফুল ইসলাম শিপন জানান, আমাকে হাসপাতালে নেওয়ার কিছুর পরে ওই সন্ত্রাসীরা উচ্চস্বরে কথা বলছে আমি টের পায়। অবস্থা বেগতিক দেখে অন্যত্র চলে যাবার জন্য হাসপাতালের পুরাতন গেট দিয়ে বের হলে তারা আবারও আমাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে।
.
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহতের বড় ভাই আহসান হাবিব লিপন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনের বিরুদ্ধে মামলা করেছেন। হামলার ঘটনার পরে রাতেই অভিযান চালিয়ে সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লা থেকে পলাশ নামের একজন গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
.
এ বিষয়ে জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল জানান, হামলাকারীরা সকলেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com