বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক, এগারসিন্দুর প্রভাতির যাত্রা বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে
ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক, এগারসিন্দুর প্রভাতির যাত্রা বাতিল

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারসিন্দুর ট্রেনটি ছেড়ে না আসায় মঙ্গলবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটির প্রভাতির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জন নিহত হন। নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতের বেশিরভাগই প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বেশ কয়েকজনকে ঢাকার পুঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে। রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক কামরুল আহসান বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জন্য রেল বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com