শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া নারী হাজতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া নারী হাজতি গ্রেপ্তার

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া আসামি রাশেদা বেগমকে (৩৫) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া নিজ এলাকা থেকে কারাগারের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘হামুন’ যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। তখন মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com