বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জে ইটনার ইউএনও’র গাড়ি ভাংচুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ইটনার ইউএনও’র গাড়ি ভাংচুর

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সোয়া ৭টার দিকে শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতারা পিকেটিংকালে জেলার ইটনা উপজেলার ইউএনও আবু রিয়াদের সরকারি গাড়ি ভাংচুর করে চাবি কেড়ে নেয়া হয়।

ঘটনার সময় ইউএনও আবু রিয়াদের ড্রাইভার তাকে তার অফিসের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বালুখোলা নৌ ঘাটে নামিয়ে দিয়ে পুনরায় গাড়ি নিয়ে কিশোরগঞ্জ শহরে ফেরত আসাকালীন চরশোলাকিয়া এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংকালে পিকেটারেরা গাড়িটি ভাংচুর করেন। এসময় গাড়িতে শুধু ড্রাইভার ছাড়া আর কেউ ছিলোনা, তবে পিকেটারেরা ড্রাইভার কে মারধর না করে গাড়ির সামনে, পিছনে ও পাশের গ্লাস ভাংচুর করে চাবি কেড়ে নিয়ে চলে যায়।

উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ জানান, শনিবার শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রী যাপন করি। সকালে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সামনে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com