বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

হরতালবিরোধী মিছিলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
হরতালবিরোধী মিছিলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতে শান্তি মিছিল নিয়ে কুমিল্লার কান্দিরপাড় আসার পর মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ নেতার।

রোববার সকালে আওয়ামী লীগের এই নেতার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম।

জানা গেছে, বিল্লাহ হোসেন কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ওয়ার্ড কাউন্সিলর বলেন, বিল্লাল মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে নগরীর মুন হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, বিল্লাল হোসেনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আকম বাহাউদ্দীন বাহার।

প্রসঙ্গত, বিএনপির হরতালের প্রতিবাদে শান্তি মিছিল বের করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় থেকে রাজগঞ্জ ঘুরে পূবালী চত্ত্বরে শেষ হয় মিছিলটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com