সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইল উপজেলা মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

আধুনিক স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য আধুনিক স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন হিসেবে পরিচিত লাভ করেছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার ফসল। গণপূর্ত অধিদপ্তরের অভিজ্ঞ প্রকৌশলীদের প্রচেষ্টায় নির্মিত। শত বছর এ স্থাপত্য শৈলীর নিদর্শন রবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় ও জেলা সদরে মোট ১৪টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। তাড়াইল উপজেলায় ১৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।  

প্রধানমন্ত্রী সোমবার (৩০ অক্টোবর) ষষ্ঠ ধাপে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। সকালে রাজধানীর পাশে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে  তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ হলরুমে ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, সরকারি-বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইমাম-মুয়াজ্জিন, উপজেলার সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনসাধারণ।

জানা যায়, ১৭০ ফিট বাই ১১০ ফিট স্থানের উপর মসজিদগুলো নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় গণপূর্ত বিভাগ। এসব মসজিদের প্রথম তলায় প্রতিবন্ধীদের জন্য নামাজের ঘর, মরদেহ গোসল ঘর, পানি সংরক্ষণ ঘর, গার্ড রুম, ইসলামিক বুক সেলফসহ বিভিন্ন সুবিধা থাকছে। দ্বিতীয় তলায় প্রধান নামাজের স্থান, অফিস কক্ষ, ইসলামিক রিসার্চ এন্ড অটিজম কেন্দ্র, মিটিং রুম থাকছে। তৃতীয় তলায় ইমাম ট্রেনিং সেন্টার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজ ঘর, গেস্ট রুম, ইসলামিক গ্রন্থাগার, টয়লেট জোন ও স্টাফদের রুম রয়েছে। উপজেলা মডেল মসজিদের ৭০ ভাগ কাজ সম্পন্ন, স্যানিটারি ফিটিংস ও বৈদ্যুতিক সংযোগ বাকি।  

তাড়াইল উপজেলা মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

উল্লেখ্য, এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১৩ ধরনের বিশেষ সুবিধা রয়েছে। এগুলো হচ্ছে—নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বিনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসের ব্যবস্থা। মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে। জেলা সদর এলাকায় নির্মাণাধীন প্রতিটি মসজিদে একসঙ্গে ১২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। উপজেলা ও এলাকার মডেল মসজিদে একত্রে ৯০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে বিশ্বে অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com