সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনার মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে পুলিশ উপজেলার পুলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলেন, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের ৭নং ওয়ার্ড সভাপতি ও পুলেরঘাট আঞ্চলিক শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২২)। সে কোদালিয়া পূর্বপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, সরকারী কাজে বাধা, পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগে ২০২২ সালের ৪ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী মামলাটি দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতার অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com