বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পুকুরের পানিতে পড়ে আনাস নামে ৩ বছরেরে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদরের কর্শা কড়িয়াইল ইউনিয়নের কানকাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ঝিকরজোড় গ্রামের মো: আলমগীর হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু আনাম খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশেই  ফিসারিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ফিসারিতে লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে বেলা সোয়া এগারোটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।

শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় কর্তব্যরত চিকিৎসক পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ হস্তান্তর করেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com