মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে ২শ’ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
তাড়াইলে ২শ' পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইলে ২শ’ পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, এসআই আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৩১ অক্টোবর) রাত ১টায় উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রাউতি ইউনিয়নের সুরংগল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।
মঙ্গলবার বেলা ১১টায় তাকে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়। এসআই আশরাফ উজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পুরুড়া বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ পেয়ে সোমবার রাত ১টায় ঘটনাস্থলে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন লোক এলোপাতাড়ি দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করি এবং তার পলিপ্যাকে রাখা ২শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে এবং পলাতক আরো ২ জনের নাম ঠিকানা প্রকাশ করেছে।
তিনি আরও জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক)/৪১ ধারায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com