জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইসমাইলপুর গ্রামের বিঠু কসাইয়ের সঙ্গে বায়োজিদ ২ কেজি গুড় ও ২ হালি কলা খাওয়ার বাজি ধরেন। শর্ত মেনে সেগুলো তিনি খেয়েও ফেলেন। পরে বাড়িতে গেলে অসুস্থ হলে তাকে আক্কেলপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, বায়োজিদ বাজারে কলা ও গুড় ছাড়াও বাড়িতে গিয়ে ডিম তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন। এরকম অতিরিক্ত খাবারের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।