মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে ৩ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
তাড়াইলে ৩ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে ৩ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। 
.
শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, সূূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীত পেঁয়াজ, মুগ, মশুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার সাহা।
.
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। 
.
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় ৭টি ইউনিয়ন তালিকাভুক্ত ৩ হাজার ৫৫০ জন কৃষককে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মশুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা কার্যক্রম শুরু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com