বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

হোসেনপুরে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
হোসেনপুরে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত
কিশোরগঞ্জে জেলার হোসেনপুর উপজেলায় নানা আয়োজনের জেল হত্যা দিবস পালিত হয়েছে। ‌দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
.
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১টায় হোসেনপুর পৌরসভার ফায়ার সার্ভিস  সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগ,  কৃষক লীগ, উপজেলা যুবলীগ, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, সহ বি‌ভিন্ন অঙ্গ ও সহযো‌গী সংগঠন।
.
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এম এ হালিম, যুবলীগ নেতা হাকিম তানিম, আলমগীর হোসেন টুটুল,  শ্রমীক লীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম তাজু, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের সহ সভাপতি শাহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক রমজান আলী রাজন, সহ সাংগঠনিক জহিরুল ইসলাম ও মৎস্যজিবী লীগ নেতা মোঃ কাজল মিয়া,  ওলামা লীগ নেতা আবদুল ওয়াদুদ মকসুদ সহ অন‌্যরা এ সময় উপ‌স্থিত ছিলেন।
এ সময় বক্তারা দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সু‌খী সমৃদ্ধ দেশ বি‌নির্মা‌ণে ঐক‌্যবদ্ধভা‌বে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফি‌রিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবি জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com