শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, সূূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীত পেঁয়াজ, মুগ, মশুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার সাহা।
.
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
.
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় ৭টি ইউনিয়ন তালিকাভুক্ত ৩ হাজার ৫৫০ জন কৃষককে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মশুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা কার্যক্রম শুরু হয়েছে।