বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

পাকুন্দিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আজ শনিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

সমবায় র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়রম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আজহারুল ইসলাম খোকন, অগ্রগতি ঋণ দান কর্মসূচীর পরিচালক আতাউর রহমান সজল, জন্মভূমি সমবায় সমিতির সমন্বয়কারী আশরাফুল ইসলাম অংশগ্রহণ করেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com