সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের দূর্নীতির অভিযোগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
তাড়াইলে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের দূর্নীতির অভিযোগ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ১৫ অক্টোবর (রবিবার) লিখিত অভিযোগ দিয়েছেন ধলা ছাগল উৎপাদনকারী দলের সভাপতি সুমাইয়া আকতার। 
জানা যায়, উপজেলা প্রাণীসম্পদ নিয়ন্ত্রণাধীন এলডিডিপি প্রকল্পের পরামর্শে ও সহযোগিতায় ২০২২-২৩ অর্থ বছরে এ প্রকল্পে প্রাডিউসার গ্রুপ (পিজি) এর নাম-ধলা ছাগল উৎপাদনকারী দল নামে ৩৭ জন ছাগলকামারী সদস্য নিয়ে একটি ছাগল উৎপাদনকারী দল গঠন করা হয়। প্রকল্পের অধীনে খামারীগণ ১০ টি মাসিক মিটিং সম্পন্ন করেন। ছাগল পালনের ঘর নির্মাণের জন্য কয়েক মাস আগে ৩৭ জন খামরির প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৭ লক্ষ ৪০ হাজার টাকা নিজ ব্যাংক একাউন্টে জমা হবে যা খামারি নিজেই উত্তোলন করবেন এবং ছাগলের ঘর খামারিরা নিজেই তৈরি করে নেবেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাগল উৎপাদনকারী দলের ৩৭ জন ছাগলকামারী সদস্যকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে ডেকে নিয়ে কর্মকর্তাগণ বলেন, ঘর নির্মাণ সামগ্রী আমরা ও আপনারা কয়েকজন সদস্য মিলে ক্রয় করবো। তাতে ঘরের ধরণ ও মান ভাল হবে, কোনো ভিন্নতা হবে না। এতে আমরা সকল খামারীগণ সম্মতি প্রকাশ করি। সেমতে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর অফিস কর্তৃপক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়, যা আইন বহির্ভূত। পরবর্তীতে ঘর হস্তান্তরের আলাপকালে পণ্য সামগ্রী ক্রয়ের ম্যামো/প্রতি ঘরের খরচ জানতে চাইলে প্রকল্প কর্মকর্তা তোফায়েল সদস্যদের উপর রেগে যান এবং হুমকি ধামকি দেন। কর্মকর্তা ভয় প্রদর্শন করে বলেন, বেশি পাকনামো করলে এই গ্রুপটাই বাতিল করে দিব।
লিখিত অভিযোগে স্বাক্ষরকারী উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা গ্রামের রেজিয়া আকতার, হাবিয়া আকতার, আলফিনা আকতার, ললিতা আকতার সহ আরো অনেকেই বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম আমাদেরকে এতদিন ঘুরিয়ে এভাবে বিতাড়িত করলেন কেন? কার ইশারায়? আমরা প্রাণিসম্পদ কর্মকর্তার এহেন কর্মকাণ্ডের বিচার চাই। আমরা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি। তারা আরো বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তার লাগামহীন দুর্নীতির প্রতিবাদ করতে আজ আমরা অভিযোগ দিতে বাধ্য হয়েছি। হাওরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, ভেড়া, মুরগি ও হাঁস বিতরণে দেদারছে অনিয়ম করে যাচ্ছেন তিনি। 
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম সাক্ষাৎকার দিতে অনীহা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগমের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধলা ছাগল উৎপাদনকারী দলের সভাপতি সুমাইয়া আকতারের লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com