শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে
ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করেছে ভৈরব উপজেলা আওয়ামী লীগ।

সমাবেশে সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেন, বিএনপি দেশে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি দিয়ে নিজেরাই মাঠে নেই। সন্ত্রাস নৈরাজ্যের জন্য এসব কর্মসূচি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে পাপন বলেন, এখনই নির্বাচনের প্রস্তুতি নিন। কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে। নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমে কাজ করুন। এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন পাপন।

শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন-ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুরসহ অনেকে।

শান্তি সমাবেশে আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com