কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় উপজেলা পর্যায়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দিনব্যাপি উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. মহসিন খান।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ও কেয়ারটেকার মো. উসমান আলী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আ. সামাদ, কিশোরগঞ্জ কালেক্টরিক মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আ. সামাদ, মাওলানা হাদিউল ইসলাম প্রমুখ।