জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে পাকুন্দিয়া উপজেলা বুরুদিয়া, চন্ডিপাশা ইউনিয়নে উঠান বৈঠক করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহা পরিচালক অধ্যাপক ডাঃ দীন মো. নূরুল হক। একই সঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
গতকাল শনিবার দিনব্যাপী পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে সন্ধ্যার পর পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে ‘নিরাপদ, শান্তি ও স্বস্থিতে থাকে’ দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তাকে চর্তুথবারের মত নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পাটুয়াভাঙ্গা ইউপি আওয়ামীলীগ নেতা বজলুর রহমানের সভাপতিত্বে ও জসিম মোল্লার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মাওলানা বাছির উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ আহাদ। কিশোরগঞ্জ দীন-আই হসপিটালের পরিচালক রফিকুল টিটু, ফারিষ্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রিসাদ নূর।