বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২৯ লাখ টাকার বীমা দাবীর চেক প্রদান

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২৯ লাখ টাকার বীমা দাবীর চেক প্রদান
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে বীমাদাবীর চেক প্রদান, পুরুস্কার বিতরণ ও উন্নয়ন সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে ২৯ লাখ টাকার বীমাদাবীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর পর ৩বার স্বর্ণপদক প্রাপ্ত, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসের সহকারী ভাইস প্রেসিডেন্ট একেএম আসাদুল্লাহ খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীমা শিল্পের আন্তর্জাতিক প্রশিক্ষনপ্রাপ্ত, ঢাকা প্রধান কার্যালয়ের সিনিউর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার। 
প্রধান অতিথি বাহার উদ্দিন মজুমদার উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, বীমা পেশায় প্রত্যেক কর্মী-কর্মকর্তা সফলতা চায় কিন্তু সবাই সফল হয় না। সফলতা চাইলেই পাওয়া যায় না। সফল হতে হলে কিছু বিষয় মনে ধারণ ও পালন করতে হয়। যেমন, সফল হওয়ার জন্য লক্ষ্য স্থির করা জরুরী।অদম্য সাহস আর দুর্নিবার ইচ্ছা শক্তি থাকতে হবে।সম্মোহনী ব্যক্তিত্ব থাকতে হবে। কোনো প্রকার সংশয়, বাজে চিন্তা, ভয়-ভীতি, আলস্য দূর করতে হবে। নিজের উপর প্রবল আত্মবিশ্বাস থাকতে হবে। সকলের নিকট বিশ্বস্ত হতে হবে। মানুষকে গুরুত্ব দিতে হবে। স্বপ্ন দেখতে হবে। সময়ানুবর্তিতা হতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, গুছিয়ে কাজ করতে হবে। সময়ের অপচয় রোধ করতে হবে। দীর্ঘসূত্রিতা এড়াতে হবে-আজ করব, কাল করব, সকালে করব, বিকালে করব এমন প্রবণতা দূর করতে হবে।
.
বীমাদাবীর চেক প্রদান, পুরুস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিস, তাড়াইল সাংগঠনিক অফিস ও অন্যান্য জোন অফিস, সাংগঠনিক অফিসের সকল কর্মী-কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com