রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতি করে কমিটি গঠন চেষ্টার অভিযোগ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
নওগাঁয় আপন মেয়েকে ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য আগামী রবিবার (২৬ নভেম্বর) ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু নির্বাচনের ভোটার তালিকায় ওই প্রতিষ্ঠানে যার ছাত্র আছে তাকে ভোটার বানানো হয়নি। যার কোন ছাত্র নেই তাকে ভোটার বানানো হয়েছে। যার ছেলে পড়ে অন্য প্রতিষ্ঠানে তাকেও বানানো হয়েছে ভোটার। একই ব্যাক্তিকে একাধিকবার ভোটার বানানো হয়েছে। এমন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসায়।

ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আজিজ সরকারি বিধি লঙ্ঘন ও সব নিয়ম নীতি উপেক্ষা করে জালিয়াতির আশ্রয় নিয়ে তার পছন্দের ব্যাক্তিদের নিয়ে গভর্নিং বডি গঠনের পায়তারা করছেন। ভুয়া ভোটার তালিকা তৈরি করে বর্তমান সভাপতিকে পুনরায় নির্বাচিত করার জন্য তিনি এ দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে এলাকাবাসি জানিয়েছেন।

অধ্যক্ষের জালিয়াতির মাধ্যমে গঠিত ভোটার তালিকায় অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল ও পুনরায় বৈধ ভোটার তালিকা প্রস্তুতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে প্রতিষ্ঠানের অভিভাবক মো. নজরুল ইসলাম বাদী হয়ে গত ২১ নভেম্বর আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় মাদ্রসার অধ্যক্ষ, মাদ্রাসার চলমান কমিটির সভাপতি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসকসহ (শিক্ষা) ১৬ জনকে বিবাদী করা হয়েছে।

বাদীর অভিযোগে জানা যায়, ওই মাদ্রাসায় এবতেদায়ী থেকে আলিম পর্যন্ত পাঠদান করা হয়। মাদ্রাসাটিতে বর্তমানে সর্বমোট ৪৩৯ জন অভিভাবককে ভোটার করা হয়েছে। এর মধ্যে ৫০ জনেরও বেশি ভোটার অবৈধ। ভোটার তালিকাটি গোপন রেখে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার শারফুল ইসলামের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়।

তফসিলে ৫ ও ৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ ও জমা। ৯ নভেম্বর সকাল ১১টায় মনোয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ১২ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোয়ন প্রত্যাহার। ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করা হয়।

ওই মাদ্রাসার অভিভাবক ও মামলার বাদী মো. নজরুল ইসলাম বলেন, আমার ছেলে আমিরুল হাসান ওই মাদ্রাসায় পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করছে। তার রোল নাম্বার ১৪। অথচ আমাকে ভোটার বানানো হয়নি। বর্তমান সভাপতি আতাউর রহমান সোহেল পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার জন্য তার পরামর্শে অধ্যক্ষ সাহেব ভোটার তালিকা গোপন রেখে তড়িঘড়ি করে অনৈতিক কাজটি করেছেন।

চূড়ান্ত ভোটার তালিকার ৩২ নম্বর ভোটার আলিম মিয়া বলেন, আমার ছেলে নাহিদ হাসান, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করছে। সেখানে তার রোল নম্বর ২। অথচ তাকে ওই মাদ্রাসায় ছাত্র দেখিয়ে আমাকেও ভোটার করেছেন অধ্যক্ষ সাহেব।

মাদ্রাসাটির অধ্যক্ষ মো. আব্দুল আজিজ বলেন, যেহেতু নির্বাচন ও ভোটার তালিকা নিয়ে আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলার নেই। প্রিজাইডিং অফিসার মহোদয় এ বিষয়ে বলতে পারবেন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার শারফুল ইসলাম বলেন, আদালত নির্বাচন স্থগিতের জন্য আদেশ দেয়নি। আদেশে আগামী তিনদিনের মধ্যে এর কারন দর্শানোর কথা বলা হয়েছে। আমরা যথাযথ নিয়মে আদালতের নির্দেশ পালন করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com