শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বিয়ের পর টিকেনি সংসার, গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে
বিয়ের পর ঠিকেনি সংসার, গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের ইছাসুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৬ নভেম্বর) আনুমানিক দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের মো: ফজলু মিয়ার ছেলে মো: নাঈম (২১) মেয়ের বাড়িতে মেয়ের বাবার অটো গ্যারেজে যাওয়া আসা ছিল এবং মেয়ের বাবার অটো বাড়াতে চালাতো। প্রায় তিন মাস পূর্বে মো: জাহাঙ্গীর মিয়ার মেয়ে মোছা: মরিয়ম আক্তার বিউটি (২১) কে প্রেমে প্রলুব্ধ করে নিয়ে যায়। পরে তারা কোর্ট ম্যারেজ করে সংসার করে।

মেয়ের বাবা জানান, একমাস সংসার করার পর মেয়েকে প্রচুর নির্যাতন করে এবং বাড়ি থেকে টাকা পয়সা নেয়ার চাপ দেয়, যৌতুকের জন্য চাপ দিতো। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়। কিন্তু ডির্ভোস হওয়ার পরেও মেয়েকে নানানভাবে উত্যক্ত করতো ছেলে। আজ রোববার ইউনিয়ন পরিষদে তালাকের বিষয়টি সুরাহা হওয়ার কথা থাকলেও ছেলে পক্ষ সেখানে উপস্থিত হন নি।

মেয়ের বাবা আরও জানান, ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ফিরে দেখেন মেয়ে ঘরে দরজা লাগিয়ে রেখেছে। পরে দরজা না খোলাতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখেন মেয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে লাশ নামানো হলে দেখা যায় মেয়ে মারা গেছে।

বিকেল ৪টার দিকে যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমতিয়াজ সুলতান রাজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি এই ঘটনার সুষ্টু তদন্ত চেয়েছেন।

কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দাঊদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com