বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় আপন মেয়েকে ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড 

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
নওগাঁয় আপন মেয়েকে ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
আপন মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
.
বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর  বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী  হাসান তালুকদার  এই রায় প্রদান করেন। প্রদত্ত রায়ে উক্ত আসামীর ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড  প্রদান করা হয়েছে।  জরিমানার অর্থ ধর্ষণের শিকার মেয়েকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।  
.
দণ্ডপ্রাপ্ত পাষন্ড পিতা জেলার পোরশা উপজেলার  পোরশা গ্রামের বাসিন্দ।  রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌশলী মকবুল হোসেন জানান ২০২০ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায়  নওগাঁ জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের গোনা হুজুরের বাড়িতে কোরআন শরীফ পড়া শেষে নিজের বাড়িতে নিয়ে আসছিল। মাঝপথে সন্ধ্যা সাড়ে ৬টায় গণেশপুর গ্রামে কাঁচা রাস্তার পাশে জলুক ও নূর হোসেনের নার্সারিতে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে।  মেয়ে বাড়িতে এসে মাকে সব ঘটনা খুলে বলে।  মা তার বাবার বিরুদ্ধে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামী উক্ত পিতার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। ২০২২ সালের ১৯শে মে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
.
চলতি বছরের ১৪ নভেম্বর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শ্রবণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার আজ এই রায় প্রদান করেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com