বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

শিক্ষিকার প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রের আত্মহত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
শিক্ষিকার প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষিকার প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রের আত্মহত্যা অভিযোগ উঠেছে। পৌরসভার সেরকান্দি এলাকার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আত্মহননের পথ বেছে নেয়া ছাত্রের নাম সাগর চন্দ্র বিশ্বাস (২২)। তিনি সদকী ইউনিয়নের দড়িমালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র।

স্বজনদের অভিযোগ, শিক্ষিকার সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে।

ওই শিক্ষার্থীর মা জানান, পলিটেকনিকের এক শিক্ষিকার সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি সে সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে সাগর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেজন্য তিনি কয়েকবার কলেজে গিয়ে ওই শিক্ষিকাকে অনুরোধ করে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন। তবুও আর প্রেমের সম্পর্কের জোড়া লাগেনি।

তিনি আরও জানান, ঘুমের ওষুধ খাওয়ার কারণে সাগর প্রতিদিন বিকেলে ঘুম থেকে ওঠে। কিন্তু আজ (শুক্রবার) বিকেলে ঘুম থেকে না ওঠায় তিনি প্রথমে ডাকাডাকি করেন এবং পরে মুঠোফোনে ঘুম ভাঙানোর চেষ্টা করেন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে সাগরের মরদেহ ঝুলছে।

তার ভাষ্য, শিক্ষিকার সঙ্গে প্রেমের বিচ্ছেদ সইতে না পেরে সাগর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

নাম প্রকাশ না করা শর্তে সাগরের এক বন্ধু বলেন, শিক্ষিকার সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকে দুজনের ছবিও পোস্ট দেওয়া হতো। কয়েক মাস আগে তাদের সম্পর্কের অবনতি হলে সাগর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com