বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা অফিসে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক অফিসের সামনে মানববন্ধন ও সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এসময় ফেস্টুন-বেলুন উড়ানোর মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সততা সংঘের সদস্য, স্কাউট, গার্লস গাইডের সদস্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকদের সমন্বয়ে এক মানববন্ধন কমূর্সচী পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো: সালাহউদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরী। 

সভায় বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com